নূপূর শর্মার কটূক্তির বদলা, পুলিশের সামনেই হিন্দু অধ্যক্ষের গলায় পরানো হল জুতোর মালা

ঘটনার পর থেকে ভয়ে কলেজে আসা বন্ধ করে দিয়েছেন লাঞ্ছিত শিক্ষক স্বপন কুমার বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা (Sk Hasina) জমানায় বাংলাদেশের হিন্দুদের (Hindu) উপরে নির্যাতন কোন পর্যায়ে পৌঁছেছে, তার আরও একটি জলজ্যান্ত প্রমাণ মিলল। পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপূর শর্মার (Nupur Sharma) কটূক্তির বদলা নিতে পুলিশের সামনেই এক নিরীহ হিন্দু শিক্ষকের (Hindu Teacher) গলায় জুতোর মালা পরাল কলেজেরই কিছু মুসলিম ধর্মান্ধ পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি নড়াইলের (Narail)। নিজের কলেজের পড়ুয়াদের কাছে এমন লাঞ্ছনার পরে আর কলেজমুখো হননি ওই অপমানিত অধ্যক্ষ। ইতিমধ্যেই কলেজ শিক্ষকের গলায় জুতোর মালা পড়ানোর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। পাশাপাশি ওই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আগামী সোমবার রাজধানী ঢাকার শাহবাগে (Shahbag) সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুন বিজেপি নেত্রী নূপূর শর্মার (Bjp Leader Nupur Sharma) সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দেয় নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের (Mirzapur United College) একাদশ শ্রেণির এক হিন্দু ছাত্র। পরের দিন ১৮ জুন ওই ছাত্র কলেজে এলে তাকে পোস্ট মুছে দেওয়ার নির্দেশ দেয় কিছু মুসলিম ছাত্র। ওই ছাত্র অস্বীকার করলে বিষয়টি কলেজের অধ্যক্ষ স্বপন বিশ্বাসের (Swapan Biswas) গোচরে এনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় মুসলিম ছাত্ররা। পরিস্থিতি বেগতিক দেখে হিন্দু ছাত্রটিকে নিজের রুমে বসিয়ে পুলিশে খবর দেন অধ্যক্ষ।

ততক্ষণে ওই মুসলিম ছাত্ররা রটিয়ে দেয়, হিন্দু হওয়ায় অধ্যক্ষ স্বপন বিশ্বাস (Swapan Biswas) নূপূর শর্মাকে (Nupur Sharma) সমর্থন জানানো ছাত্রকে বাঁচাচ্ছেন। এর পরেই কলেজে চড়াও হয় স্থানীয় মৌলবাদীরা। ধর্ম অবমাননার অভিযোগ তুলে পুলিশের চোখের সামনেই অধ্যক্ষকে টেনে হিঁচড়ে বের করে জুতোর মালা পরিয়ে দেয় বেশ কিছু ছাত্র ও স্থানীয় বাসিন্দারা। এমনকী তাঁর মোটরবাইকেও পুড়িয়ে দেওয়া হয়। আর গোটা ঘটনার সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ। উল্টে ওই হিন্দু ছাত্র ও অধ্যক্ষকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে হিন্দু ছাত্রটিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে সে। ঘটনার পর থেকে আর কলেজে পা রাখেননি অধ্যক্ষ স্বপন বিশ্বাস (Swapan Biswas)। কারও সঙ্গে যোগাযোগ রাখছেন না। হামলার ভয়ে বাড়ি ছেড়ে আত্মগোপন করেছেন।

পুলিশের চোখের সামনে একজন নিরাপরাধ হিন্দু শিক্ষককে কীভাবে জুতোর মালা পরানো হল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না কেন জানতে চাওয়া হলে নড়াইল সদর থানার (Narail Sadar Police Station) ওসি শওকত কবীর (Shawkat Kabir) বলেন, ‘আমার সামনে এমন কোনও ঘটনা ঘটেনি। এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই’ বলে ফোন কেটে দিয়েছেন।

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা